সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার গ্রহণ করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান
ফার্স্ট লেডি আমিনা এরদোগানসহ রাজধানী আঙ্কারায় সাধারণ এক নাগরিকের বাড়িতে দাওয়াতে গিয়ে ইফতারে শরীক হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বুধবার তুরস্কে রমজানের দ্বিতীয় দিনে আঙ্কারার মামাক জেলায় ওই সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার গ্রহণ করেন তিনি।
ইফতারের আগে প্রেসিডেন্ট এরদোগান ও তার স্ত্রী আমিনা এরদোগান তিন সন্তানের ওই পরিবারের দাওয়াতে তাদের বাড়িতে যান। সেখানে তিনি তাদের খোঁজখবর নেন। পরে ইফতারের সময় হলে পরিবারের সদস্যদের সাথে মেঝেতে বসে তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি ইফতার গ্রহণ করেন।

পরিবারটির সদস্যদের সাথে আলাপ করছেন এরদোগান- ছবি : তুর্কি প্রেসিডেন্টের দফতর/টুইটার
ইফতার শেষে পরিবারটির সদস্যদের সাথে চা পান করতে করতে তাদের সাথে আলাপ করেন প্রেসিডেন্ট এরদোগান। এই সময় পরিবারটির তিন শিশুকে শিক্ষা সহায়ক ট্যাবলেট কম্পিউটার উপহার দেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?





