‘কুমির তাড়াতে গিয়ে হাঙর আনবেন না’, উত্তরবঙ্গে বিজেপি-কে আক্রমণ মানিকের
উত্তরবঙ্গে ভোট প্রচারে এসে ডুয়ার্সের সাধারণ মানুষকে সতর্ক করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আবেদন করলেন, তৃণমূলের পরিবর্তে বিজেপি নয়, ভোট সংযুক্ত মোর্চাকেই দিতে হবে। বললেন, ‘‘কুমির তাড়াতে গিয়ে হাঙর আনবেন না।’’
ত্রিপুরায় সরকার বদলের পর পরিস্থিতি কতটা পাল্টেছে, সেই উদাহরণ টেনে মানিক বলেন, ‘‘বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মিস-কল দিলেই সরকারি চাকরি মিলবে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর ক’টা চাকরি হয়েছে, তার কোনও হিসাব সাধারণ মানুষের কাছে নেই।’’ বিজেপি-র দেওয়া আসল পরিবর্তনের স্লোগানকে ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
শনিবার মালবাজার, নাগরাকাটা এবং ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে জনসভা করেন মানিক। প্রথমে মালবাজারের সিপিআইএম প্রার্থী মনু ওরাঁও ও নাগরাকাটার কংগ্রেস প্রার্থী সুব্বির সুব্বার সমর্থনে চালসায় জনসভা করেন তিনি। এরপর সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রদীপকুমার রায়ের সমর্থনে মিলনীর ময়দানে সভা করেন মানিক।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন আদালত
ব্রিটিশ তরুণ নওয়াক হত্যাকাণ্ড, উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সম্পর্ক
আইসিইউতে পিতা, হোটেলে ওঠেন ছেলে, সেখানেই এক পরিবারের ৮ সদস্যের মৃত্যু
আমি সব জানি : ‘বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে মমতা





