avertisements 2

যে  শর্তে মুক্তি পেলেন ‘ককরোচপ্রধান’ অভিজিৎ দিপকে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ অক্টোবর,শনিবার,২০২৬ | আপডেট: ০৫:১৬ এএম, ১৮ অক্টোবর,রবিবার,২০২৬

Text

গ্রেপ্তারের একদিন পর দিল্লির একটি আদালত সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন। শুক্রবার গ্রেফতারের পর শনিবার দিল্লির একটি আদালতের নির্দেশ অনুযায়ী শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজিপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। 

নির্বাচনী অনিয়মের অভিযোগে আয়োজিত 'তেরঙ্গা মার্চ'-এ যোগ দিতে কনেট প্লেসে যাওয়ার পরিকল্পনা করার সময় তাঁকে আটক ও পরবর্তীতে গ্রেফতার করা হয়েছিল। আদালত তাঁকে ৫০ হাজার রুপির বন্ড জমা দেওয়া এবং শান্তিভঙ্গ না করার মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছে।

মন্দির মার্গ থানার শুনানি শেষে বাইরে বেরিয়ে এক্স হ্যান্ডেলে (হালনাগাদ টুইটার) নিজের প্রথম প্রতিক্রিয়ায় শাহরুখ খানের 'বীর-জারা' (২০০৪) ছবির একটি ছবি শেয়ার করেন অভিজিৎ দিপকে। ছবিটিতে পাকিস্তানের জেলে ২২ বছর কাটানোর পর কান্নায় ভেঙে পড়া শাহরুখ খানের চরিত্রটিকে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ২৪ ঘণ্টা ওয়াইফাই ও ফোন ছাড়া জেল থেকে বের হওয়ার অনুভূতি কেমন হয়।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবারের এই বিক্ষোভের সময় আরও বেশ কয়েকজন তরুণ নেতাকে আটক করা হয়েছিল। যার মধ্যে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র সভাপতি নেহা বোরাও ছিলেন। নেহা বোরাকে শনিবার সকালেই মুক্তি দেওয়া হলেও অভিজিৎ দিপকেকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। পাশাপাশি, যন্তর মন্তরে প্রতিবাদস্থল হিসেবে নিষিদ্ধ ঘোষিত হওয়ায় সেখানে অনধিকার প্রবেশের অভিযোগে সিজিপি নেতা আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাস এখনও বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কনাট প্লেসের সেন্ট্রাল পার্কে নির্ধারিত 'লহরা দো তেরঙ্গা' প্রতিবাদ মার্চের আগেই নেহা বোরা এবং অভিজিৎ দিপকেকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছিল। মার্চের মূল পরিকল্পনা ছিল সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা। যদিও এর মধ্যেই শিক্ষার্থীরা ছোট পরিসরে পতাকা হাতে নিয়ে ছোট ছোট মিছিল বের করেন। দিল্লি পুলিশ অ্যাক্টের অধীনে আটকের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় শান্তিভঙ্গের অভিযোগে একটি নতুন মামলা রুজু করে অভিজিৎ দিপকেকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।

সূত্র: এনডিটিভি 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2