জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ
যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার বহাল রেখেছে মার্কিন সুপ্রিম কোর্ট। এর ফলে মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব বাতিলের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নির্বাহী আদেশটি খারিজ হয়ে গেলো।
আজ বুধবার (৩০ জুন) এই আদেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি বলেন, ট্রাম্পের এই নির্দেশ আমেরিকার সংবিধানের পরিপন্থী। তিনি আরও জানান, আমেরিকার মাটিতে জন্ম নেয়া শিশু এখানকার নাগরিক।
আদালতের বেশির ভাগ বিচারকই এই রায়ের পক্ষে ভোট দেন।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি একে দেশের জন্য খারাপ বলে আখ্যা দেন।
১৫০ বছর আগে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান জারি করা হয়েছিল। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে এটি বাতিল করেছিলেন। কিন্তু বেশিরভাগ বিচারক দেড়শ বছর পুরোনো আইন বাতিলের পক্ষে ছিলেন না। এছাড়া রাজনৈতিক অঙ্গনেও এটির জনপ্রিয়তা ছিল না।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সরকারের সতর্কবার্তা
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারতের
সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান





