avertisements 2

ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপক্ষো করছে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ মে,রবিবার,২০২৬ | আপডেট: ০২:৫৭ পিএম, ১৭ মে,রবিবার,২০২৬

Text

শিগগিরই কোনো চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ বার্তা দিয়েছেন। রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গতকাল শনিবার দেওয়া ওই সাক্ষাৎকারে ইরানের স্থবির পারমাণবিক কর্মসূচি নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, তেহরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে অস্বীকার করে, তবে তাকে গুরুতর পরিণতির সম্মুখীন হতে হবে। যদিও দুই দেশের কূটনৈতিক আলোচনাগুলো পারস্পরিক অভিযোগ ও ব্যর্থ প্রস্তাবের মধ্যে আটকে আছে।

প্রেসিডেন্ট আরও বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাদেরও (ইরানের) স্বার্থ রয়েছে।

অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ঘোষণা দিয়েছেন, বিশ্ব ‘একটি নতুন ব্যবস্থার’ দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

এছাড়াও তেহরান জানিয়েছে, তারা শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পরিকল্পনা প্রকাশ করবে। এ পরিকল্পনায় টোল বা শুল্ক আদায়ের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

দেশটি আরও বলেছে, এই জলপথ দিয়ে কোনো ‘শত্রু’ দেশের অস্ত্রের চালান যেতে দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে অব্যাহত অবরোধের মধ্যে তারা ৭৮টি বাণিজ্যিক জাহাজের গাতিরোধ করেছে এবং ৪টি নৌযান বিকল করে দিয়েছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2