avertisements 2

১ এপ্রিল থেকে পেট্রল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মার্চ,শনিবার,২০২৬ | আপডেট: ০৭:৩৩ পিএম, ২৮ মার্চ,শনিবার,২০২৬

Text

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেই রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে ১ এপ্রিল থেকে গ্যাসোলিন বা পেট্রল রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাবের খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছেন। রুশ সরকার এই খবর দিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।

নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্বব্যাপী তেলের দাম ওঠানামা করছে, তবে বিদেশি বাজারে রাশিয়ার জ্বালানি পণ্যের চাহিদা কিছুটা ইতিবাচক দিকও দেখাচ্ছে।

সরকার জানিয়েছে, অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ গত বছরের মতোই আছে, যা তেলজাত পণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করছে।
গত বছর রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা এবং মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে কয়েকটি অঞ্চলে পেট্রলের ঘাটতি দেখা দিয়েছিল। মূল্য নিয়ন্ত্রণ ও ঘাটতি মোকাবেলার জন্য রাশিয়া বারবার পেট্রল ও ডিজেল রপ্তানিতে বিধি-নিষেধ আরোপ করেছে।

শিল্প সূত্রের মতে, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ মেট্রিক টন পেট্রল রপ্তানি করেছিল, যা দৈনিক প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান।

সূত্র : রয়টার্স
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2