গাজায় নগরীতে একদিনেই ফিরলেন ৫০ হাজার ফিলিস্তিনি
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে শনিবার (১১ অক্টোবর) হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা নগরে ফিরে এসেছেন।
ধ্বংসস্তূপে পরিণত শহরে ফিরে তারা হতবাক ধ্বংসযজ্ঞে, কেউবা স্বস্তি পেয়েছেন ঘর এখনও টিকে আছে জেনে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
যুদ্ধবিরতির সুযোগে রাজা সালমি নামের এক ফিলিস্তিনি নারী পায়ে হেঁটে ফিরে গেছেন গাজা নগরীর নিজের বাড়িতে। কয়েক সপ্তাহের বিমান ও স্থল অভিযানে ওই অঞ্চলে তীব্র বোমাবর্ষণ হয়েছিল— যেখানে ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী হাজারো হামাস যোদ্ধা অবস্থান করছিল।
রাজার বলেন, ‘আমরা ঘণ্টার পর ঘণ্টা হেঁটেছি। প্রতিটি পদক্ষেপে ভয় ও উৎকণ্ঠা ছিল— বাড়িটা আদৌ আছে কি না।’ তিনি যখন আল-রিমাল পাড়ায় পৌঁছান, দেখেন তার ঘরটি আর নেই।
‘এটা আর কোনো ঘর নয়— শুধু ধ্বংসস্তূপ। আমি সেখানে দাঁড়িয়ে কেঁদেছি। আমার সব স্মৃতি এখন শুধু ধুলো,’ বলেন সালমি।
হামাস-নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার হিসাব অনুযায়ী, শনিবার একদিনেই প্রায় ৫০ হাজার মানুষ গাজা নগরে ফিরেছেন।
সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির বলেন, গত শুক্রবার থেকে এখন পর্যন্ত মোট প্রায় আড়াই লাখ মানুষ গাজা নগরে ফিরে এসেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন আদালত
ব্রিটিশ তরুণ নওয়াক হত্যাকাণ্ড, উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সম্পর্ক
আইসিইউতে পিতা, হোটেলে ওঠেন ছেলে, সেখানেই এক পরিবারের ৮ সদস্যের মৃত্যু
আমি সব জানি : ‘বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে মমতা





