ঘৃণা এবং সহিংসতা আমাদের শত্রু, একে অপরের নয়: ভারত-পাকিস্তানকে মালালা
ছবি: সংগৃহীত
শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই ভারত ও পাকিস্তানের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন উত্তেজনা কমিয়ে আনতে এবং নিরীহ বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মালালা লেখেন, ‘ঘৃণা ও সহিংসতা আমাদের শত্রু, আমরা একে অপরের নই।’
দুই দেশের নিরীহ নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, “এই বিপজ্জনক সময়ে আমি আমার বন্ধুবান্ধব, পরিবার এবং পাকিস্তানে যেসব অধিকারকর্মী, শিক্ষক ও মেয়েদের সঙ্গে কাজ করি—সবার কথা ভাবছি।”
শান্তির পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মালালা বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সংলাপ ও কূটনীতিকে উৎসাহিত করতে হবে। শান্তিই আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির একমাত্র পথ।”
উল্লেখ্য, ২০১২ সালে পাকিস্তানে স্কুলে যাওয়ার কারণে তালেবানদের গুলিতে মাথায় আহত হন মালালা। পরে ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন, যা তাকে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ নোবেলজয়ীতে পরিণত করে।
এখন সপরিবার যুক্তরাজ্যেই বাস করছেন মালালা। এরই মধ্যে আত্মজীবনী লিখেছেন এই নোবেলজয়ী। বইয়ের নাম ‘আই অ্যাম মালালা: হাউ ওয়ান গার্ল স্টুড আপ ফর এডুকেশন অ্যান্ড চেঞ্জড দ্য ওয়ার্ল্ড’। শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও নারীশিক্ষা বিস্তারে সক্রিয় অবদান রেখে আসছেন তিনি।
সুত্র: বিবিসি
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান
আর ভদ্রতা নয়, অস্ত্র হাতে এআই ছবি দিয়ে ইরানকে হুমকি ট্রাম্পের
বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন আর ভালো না হয়, প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর
ইরানের সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা





