সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের বার্তা দিয়েছে ভারত, দাবি পাকিস্তানের
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত। খবর ডনের
বুধবার (৭ মে) সকালে ৭টায় তিনি এ তথ্য জানান। তার ভিডিও বার্তার ফুটেজের পেছনে সাদা পতাকা উড়তে দেখা গেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিভির শেয়ারকৃত ভিডিওতে সীমান্তে সাদা পতাকা উড়ানোর চিত্র দেখা গেছে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ‘সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে।’
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। আতাউল্লাহ তারার বলেন, ‘ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে।’
পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর হামলা চালালেও পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে।’
এদিকে ভারতের হামলায় পাকিস্তানে ২৬ জন বেসামরিক মানুষ নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান
আর ভদ্রতা নয়, অস্ত্র হাতে এআই ছবি দিয়ে ইরানকে হুমকি ট্রাম্পের
বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন আর ভালো না হয়, প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর
ইরানের সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা





