শপথ নিয়েই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অধিকার বাতিল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫ | আপডেট: ১২:৪৯ এএম, ৬ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৬
ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। পূর্বঘোষণা অনুসারে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই বেশ কিছু চমক দিয়েছেন তিনি। তার একটি হচ্ছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল সম্পর্কিত এক নির্বাহী আদেশে সই করেন।
তুরস্কের হোটেলে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে বা শিক্ষা-পর্যটনসহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। তবে বাবা-মায়ের কেউ আমেরিকান নাগরিক হলে সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক বলে স্বীকৃতি পাবে।
আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন যে, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে, তাঁর এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তিনি জানান, জন্মসূত্রে নাগরিকত্ব একেবারে হাস্যকর এবং তাঁর বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে। এর আগে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। তাঁকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মাধ্যমে এক মেয়াদ বিরতিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পাওয়ার পথ খুললো
ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ: ট্রাম্প





