শপথ নিয়ে ট্রাম্প বললেন আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫ | আপডেট: ০৫:২২ এএম, ৬ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পরে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, 'আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো। এখন থেকে সামনের দিনগুলোয় আমাদের দেশ আরো সমৃদ্ধ আর সম্মানজনক অবস্থানে উঠে আসবে। আমার একমাত্র লক্ষ্য হবে, আমেরিকা ফার্স্ট।
সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার কিছু পরে শপথ নেন তিনি। শপথ গ্রহণকালে ট্রাম্পের কাছে দু'টি বাইবেল দেখা গেছে। এর মধ্যে একটি তার মায়ের দেওয়া এবং অন্যটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ব্যবহৃত বাইবেল বলে জানা যাচ্ছে।
ট্রাম্পের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা জেডি ভান্স। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পরে ট্রাম্প জানান তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে তিনি জাতীয় জরুরি অবস্থা জারি করবেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেন, যে 'লাখ লাখ অপরাধী' অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে, তারা যেখান থেকে এসেছে, সেখানে ফেরত পাঠানো হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পাওয়ার পথ খুললো
ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ: ট্রাম্প





