সৌদির তাবুক পাহাড় ঢেকে গেছে তুষারে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ ডিসেম্বর,সোমবার,২০২৩ | আপডেট: ০২:৩২ এএম, ৬ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৬
সৌদি আরবের কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে ধু ধু মরুভূমি। সেই মরুর দেশেই পড়েছে তুষার। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবুক পাহাড় ঢেকে গেছে তুষারে। যা দেখলে যে কারও কাছে মনে হবে ইউরোপের কোনো দেশে শীতকাল চলছে।
গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফটোগ্রাফার ফাহাদ আল মাসুদ তুষারপাতে ঢেকে যাওয়া তাবুক পাহাড়ের ছবি তুলেছেন। যাতে দেখা যাচ্ছে- মরুভূমিতে অবস্থিত তাবুক পাহাড়টি পুরোপুরে তুষারে ঢেকে গেছে।
সৌদি আরবে তুষারপাতের দৃশ্য খুব একটা চোখে পড়ে না। শীতের সময় তাবুকে যেন অন্য এক দৃশ্য ধরা পড়ে। যে দৃশ্য দেখলে মনে হবে এটি সৌদির কোনো অঞ্চল নয়, ইউরোপের অঞ্চল। শীতকালে তুষারপাতের কারণে তাবুক অঞ্চলটি সৌদিদের কাছে বিশেষ অঞ্চলে পরিণত হয়।
দেশটির আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, সৌদি আরবের বেশকিছু এলাকায় ভয়াবহ বজ্রঝড় আঘাত হেনেছে। যার মধ্যে রয়েছে- আল জাওয়াফ, উতরাঞ্চলীয় সীমান্ত, হেইল, কাশেম, রিয়াদ এবং পশ্চিমাঞ্চলীয় অঞ্চল।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পাওয়ার পথ খুললো
ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ: ট্রাম্প





