এক বন্ধুকে বাঁচাতে গিয়ে চার বন্ধুর মর্মান্তিক মৃত্যু
ভারতের উত্তর প্রদেশের প্রয়োগরাজে পানিতে ডুবে যাওয়া এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরও চার বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, শুক্রবার বিকালে ওই সাত বন্ধু মিলে গঙ্গার স্থানীয় মেহদাউরি কাচার ঘাট এলাকায় গোসল করতে যায়। এ সময় হিমানসুকে হঠাৎ পানিতে তলিয়ে যেতে দেখে অন্য বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তারাও ডুবে যায়।
মৃতরা হলো- সানি (১৬), প্রিয়ানসু (১৫), আকাশ (১৬), হিমানসু (১৬) এবং মুলায়াম (১৬)। এছাড়া আরো দু’জনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। তারা হলো- সোনু (১৫) এবং আরিয়ান (১৬)।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসিপি (সিভিল লাইন) স্বেতাভ পান্ডের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সাতজন কিশোরের মধ্যে দুই কিশোরকে জীবিত উদ্ধার করতে পেরেছেন স্থানীয়রা।
তিনি বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?
পঞ্চম মেয়াদে মার্কিন সিনেটে জিতলেন ফিলিস্তিনি রাশিদা তালিব





