ভারত সফরে যাচ্ছেন জো বাইডেন
ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৭ সেপ্টেম্বর দেশটিতে সফর করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জি২০ সম্মেলনের সভাপতি ভারত আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের আতিথেয়তার দায়িত্ব পালন করবে। জি২০ সম্মেলনে যোগ দিতে আগামী বৃহস্পতিবার নয়াদিল্লি সফর করবেন প্রেসিডেন্ট বাইডেন। শুক্রবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আগামী ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। ৯ ও ১০ সেপ্টেম্বর তিনি জি২০ সম্মেলনে অংশ নেবেন। এবারের সম্মেলনে পরিচ্ছন্ন জ্বালানি স্থানান্তর, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন বিশ্ব নেতারা। তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব সম্পর্কেও আলোচনা করবেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত
সুইডেনের নতুন আইন: ‘ভালো আচরণ’ না করলে অভিবাসীদের বসবাসের অনুমতি বাতিল
ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা, চুক্তিতে কি থাকছে





