করোনার সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত বিশ্বে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন লোক করোনায় আক্রান্ত হয়েছে। এই ২৮ দিনে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ এবং মারা গেছেন দুই হাজার ৫৯ জন। বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানায়, বিশ্বের ১০৩টি দেশে কভিড-১৯ এর সংক্রমণ রয়েছে। ভাইরাসটি এখনও বড়ো ধরনের হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া সংস্থাটি সবাইকে টিকার বুস্টার ডোজ ও কভিড-১৯ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত চার সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় ১২ লাখ ৮৬ হাজার ২৮ জন, এরপরই অস্ট্রেলিয়ায় ২২ হাজার ৮৩৬ জন, যুক্তরাজ্যে ২১ হাজার ৮৬৬, ইতালিতে ১৯ হাজার ৭৭৭ এবং সিঙ্গাপুরে ১৮ হাজার ১২৫ জন।
গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে দক্ষিণ কোরিয়ায় ৩২৮ জন, রাশিয়ায় ১৬৬, ইতালি ১৬৫, অস্ট্রেলিয়ায় ১৪৮ এবং ফিলিপাইনে ১৩৬ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫ মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল। সংস্থাটি ২০২০ সালের ১১ মার্চ কভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে। বাসস।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
হরমুজ সংকটে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৪ কোটি ৫০ লাখ মানুষ
যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান
আর ভদ্রতা নয়, অস্ত্র হাতে এআই ছবি দিয়ে ইরানকে হুমকি ট্রাম্পের
বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন আর ভালো না হয়, প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর





