স্পেন অভিমুখী নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু
ভূমধ্যসাগরের ইতালি উপকূলে নৌকা ডুবে নারী ও শিশুসহ ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।নৌকাটির বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে ইতালির সংবাদ সংস্থা আনসা।
বেঁচে যাওয়া যাত্রীরা বলেছেন, গত বৃহস্পতিবার তিউনিসিয়ার উপকূলীয় শহর স্যাফেক্স থেকে মোট ৪৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে যাত্রা শুরু করেছিল নৌকাটি। এই দলটিতে ৩টি শিশুও ছিল।
যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই সলিল সমাধি ঘটে ৪১ যাত্রীর। সাগরে ভাসতে থাকা জীবিত চার যাত্রীকে উদ্ধার করে একটি মালবাহী জাহাজ। পরে ইতালির কোস্টগার্ডের কাছে তাদের হস্তান্তর করা হয়।
বুধবার ইতালির কোস্টগার্ডের জাহাজ জীবিত যাত্রীদের নিয়ে দেশটির উপকূলীয় শহর ল্যাম্পাদুসায় পৌঁছায়। এই যাত্রীদের ৩ জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই আইভরিকোস্ট ও গিনির নাগরিক।
ইতালির কোস্টগার্ড রোববার ওই এলাকায় দুটি জাহাজডুবির কথা জানিয়েছিল। এই অভিবাসনপ্রত্যাশীদের জাহাজটিও সেগুলোর একটি কি না, সেটি এখনও পরিষ্কার নয়।
স্যাফেক্স থেকে ল্যাম্পাদুসার দূরত্ব সাগরপথে প্রায় ১৩০ কিলোমিটার। উন্নত জীবন ও নিরাপত্তার আশায় ইউরোপে অভিবাসনপ্রত্যাশী লোকজনের জন্য এই বন্দরনগরীটি জনপ্রিয় এক বহির্গমণ কেন্দ্র হয়ে উঠেছে।
উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে চলতি বছর এখন পর্যন্ত ১ হাজার ৮০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। সম্প্রতি ইতালির কোস্টগার্ডের টহল বোট ও আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা ল্যাম্পাদুসার কাছে হাজির হওয়া আরও প্রায় ২ হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
হরমুজ সংকটে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৪ কোটি ৫০ লাখ মানুষ
যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান
আর ভদ্রতা নয়, অস্ত্র হাতে এআই ছবি দিয়ে ইরানকে হুমকি ট্রাম্পের
বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন আর ভালো না হয়, প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর





