তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থায় কম্বল বিতরণ তৃণমূল নেতার
প্রচণ্ড গরমে পানির ব্যবস্থা না করে কোন যুক্তিতে কম্বল বিতরণ করা হলো, সেই প্রশ্ন এখন বিরোধী দল ছাড়াও সাধারণ মানুষের মুখেমুখে। এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের এক তৃণমূল নেতা।
দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে ভারত এবং বাংলাদেশেও চলছে প্রচণ্ড দাবদাহ। অনেক মানুষ ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়ছে।ভারতের কয়েকটি রাজ্যে তীব্র তাপপ্রবাহের জন্য উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। প্রখর রোদের তাপে এলাকার মানুষ যখন হাঁসফাঁস করছেন, বহু অঞ্চলের বাসিন্দারা তীব্র পানিকষ্টে ভুগছেন। এমন কঠিন পরিস্থিতিতেও দেশটির পশ্চিমবঙ্গের নদীয়ার করিমপুরের তৃণমূল নেতা বিমলেন্দু সিং রায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন। এতে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন ওই তৃণমূল নেতা।
অবশ্য সব বিতর্ক উড়িয়ে দিয়ে বিমলেন্দু সিং রায়ের দাবি, ‘যাদের সমালোচনা করার অভ্যাস তারা সমালোচনাই করবেন। আসন্ন ঈদ উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুদ ছিল। তাই সাধারণ মানুষের কাজে লাগানোর সুবিধার্থেই এগুলো দিয়েছি।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?
পঞ্চম মেয়াদে মার্কিন সিনেটে জিতলেন ফিলিস্তিনি রাশিদা তালিব





