‘শিং’ কেটে ফেলতেই মৃত্যু হলো ১৪০ বছর বয়সী আলির!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ মার্চ,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:০০ এএম, ৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
মাথার দুই পাশ দিয়ে বেরিয়ে এসেছিল ‘শিং’। আর এই ‘শিং’-এর জন্যই সারা বিশ্বে পরিচিতি ছিল তার। বিশ্বের প্রবীণতম সেই ব্যক্তি আলি অ্যান্টারের মৃত্যু হয়েছে। ১৪০ বছর বয়সে মৃত্যু হলো তার।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘শিং’ কাটতে গিয়েই নাকি মৃত্যু হয়েছে আলির। গোটা বিশ্বে তিনি ‘ইয়েমেন গোট ম্যান’ নামে পরিচিত ছিলেন। ইয়েমেনের সংবাদপত্র অদন অল-ঘাদের প্রতিবেদনে বলা হয়েছে, আলির যখন ১০০ বছর বয়স, সেই সময় তার মাথার দুই পাশে ‘শিং’ গজাতে শুরু করেছিল। সেই ‘শিং’ ক্রমে বাড়তে বাড়তে তার গালের ওপর এসে পড়েছিল। ‘শিং’ দুটি বক্রাকৃতি ধারণ করেছিল। আর এই ‘শিং’-এর জন্যই তাকে নানা শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছিল।
আলির মাথার বাঁ পাশের ‘শিং’ বড় ছিল। ডান পাশেরটা ছোট ছিল। মাথার দুই পাশে গজানো এই ‘শিং’-এর কারণেই গোটা বিশ্বে পরিচিতি পেয়েছিলেন আলি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘শিং’য়ের কারণে তাঁর সমস্যা ক্রমাগত বাড়তে থাকায় তা কেটে ফেলার সিদ্ধান্ত নেয় আলির পরিবার। সেই অস্ত্রোপচারের পরই তাঁ মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও আলির পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বয়সজনিত কারণে আলি নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। অস্ত্রোপচারের পর সেই ধকল সহ্য করতে পারেননি। ফলে মৃত্যু হয় তার।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ: ট্রাম্প
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন গণহত্যা চালানো যুদ্ধাপরাধী নেতানিয়াহু!





