করোনা: ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু জাপানে
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৭৫৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬১৯ জন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১৩৭ জনের এবং আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৪০ জন। একইসময়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৪৩৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৮২ হাজার ৩৯২ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭১ হাজার ৮৩৬ জন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?
পঞ্চম মেয়াদে মার্কিন সিনেটে জিতলেন ফিলিস্তিনি রাশিদা তালিব





