ঘূর্ণিঝড়ে নিউজিল্যান্ডে ৫০ হাজার বাড়ি বিদ্যুৎহীন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৬:২৭ এএম, ৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
নিউজিল্যান্ডে ‘ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল’ আঘাত হানতে শুরু করেছে। এরই মধ্যে প্রায় ৫০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। শুরু হয়েছে ভারি বৃষ্টি, সেই সাথে বইছে ঝড়ো হাওয়া। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঘূর্ণিঝড়টি নিউজিল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থান করছে। ঝড়ের কেন্দ্রটি সোমবারের শেষের দিকে বা মঙ্গলবারের প্রথম দিকে বৃহত্তম শহর অকল্যান্ডের উপকূলে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্মকর্তারা মানুষকে জলোচ্ছ্বাস, বন্যা, গাছপালা উপড়ে পড়া ও ভূমিধসের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করছেন। অকল্যান্ডের উত্তর এবং পূর্ব উপকূলের নিচু এলাকায় কিছু বাসিন্দাকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সোমবার ওয়েলিংটনে বলেন, পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে। আবহাওয়া অনুযায়ী ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি। কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে প্রায় ৫০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বেশ কিছু দিন ধরে ঘূর্ণিঝড়ের এমন প্রভাব থাকতে পারে। কারণ ঝড়ো হাওয়ার কারণে কাজ করতে পারছে না কর্মীরা।
করোমন্ডেল উপদ্বীপ ও ঘূর্ণিঝড়ের নিকটবর্তী অন্যান্য উপকূলীয় দ্বীপের অগ্রভাগে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার বা ১০০ মাইল রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ: ট্রাম্প
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন গণহত্যা চালানো যুদ্ধাপরাধী নেতানিয়াহু!





