সংসদে স্বামী হত্যার বিচার চেয়ে কাঁদলেন এমপি
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বামী হত্যার বিচার চেয়ে সংসদে কেঁদেছেন সংরক্ষিত নারী আসনের (ব্রাহ্মণবাড়িয়া) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। রবিবার (২৬ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার দুটো এতিম শিশুর ফরিয়াদ আপনার (প্রধানমন্ত্রী) মাধ্যমে জানাই। এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাচ্ছি। এসময় তিনি কেঁদে কয়েক সেকেন্ড বক্তব্য বন্ধ রাখেন।
বক্তব্যের শুরুতে পদ্মা সেতুসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন এমপি উম্মে ফাতেমা। শেষের দিকে গিয়ে তাঁর স্বামী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের খুনিদের বিচার চান।
ফাতেমা নাজমা বলেন, স্বজন হারানো কষ্ট সেই বোঝে, যে স্বজন হারিয়েছে। সরাইল আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে এই পরিবারের (স্বামীর পরিবার) তিনজনকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের স্বীকার হতে হয়েছে। আমার শ্বশুরকে চুয়াত্তর সালে দুর্বৃত্তরা গুলি করলে বঙ্গবন্ধু হেলিকপ্টার করে ঢাকায় আনার পরেও বাঁচানো যায়নি। আমার ভাসুর আর্মিতে ছিলেন, ১৯৮৪ সালে ওনাকে হত্যা করা হয়।
তিনি বলেন, ২০১২ সালের ২১ অক্টোবর আমার স্বামী শহীদ এ কে এম ইকবাল আজাদকে প্রকাশ্য দিবালোকে বল্লম দিয়ে ক্ষতবিক্ষত করে নির্মমভাবে হত্যা করা হয়। এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার দুটো এতিম শিশুর ফরিয়াদ আপনার (প্রধানমন্ত্রী) মাধ্যমে জানাই। এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাচ্ছি। এই মামলাটি বর্তমানে হাইকোর্টে চলমান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
৪ ঘণ্টা পর মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন
চিন্ময় দাসের দ্রুত মুক্তির ব্যবস্থা নিচ্ছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
মৃত্যুদন্ডের রায় শুনে জয় বাংলা স্লোগান পুলিশ সদস্যের, বললেন ‘এই রায় মানি না’
সাবেক স্পিকার শিরীন শারমিন হত্যা মামলায় কারাগারে





