avertisements 2

শাপলা গণহত্যার মূল পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বাবু-ফারজানা : চিফ প্রসিকিউটর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মে,বৃহস্পতিবার,২০২৬ | আপডেট: ০২:৫৫ এএম, ১৫ মে,শুক্রবার,২০২৬

Text

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনার পরিকল্পনার সঙ্গে একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা জড়িত ছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে- তা আগে থেকেই জানতেন বাবু ও রুপা। তাদের সমীকরণ নামক প্রতিবেদনের মধ্যে দিয়ে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সেখানে তথ্য লুকিয়ে বলা হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কোনো মানুষ আহতও হয়নি। অথচ আমরা এখন স্পটেই ৩২ জন শহীদের পরিচয় শনাক্ত করতে পেরেছি।

অন্য এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, অপরাধ করার ক্ষেত্রে কে সাংবাদিক, কে আইনজীবী, কে ডাক্তার, কেউ কোন পেশার সেটা দেখার সুযোগ নেই। আমরা অপরাধের বিচার করি। কেউ যদি হলুদ সাংবাদিকতা করে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকেন- তার বিচার করবো না?

তারাতো সাংবাদিক হিসেবে একটা ঘটনা ঘটেছে তার প্রতিবেদন করেছে- তিনি সারারাত স্পটে উপস্থিত ছিলেন, পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন কিভাবে? সাংবাদিকেদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তখন ইসলামিক টিভি, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু তার লাইভ অনুষ্ঠান চলছে এবং তিনি হত্যাকাণ্ডের ঘটনা গোপন করছেন, তার স্বার্থ কি? তিনি তো একজন সাংবাদিক, তিনি তো নিরপেক্ষভাবে জাতির সামনে সত্য ঘটনাটা তুলে ধরবেন। তাহলে তার উদ্দেশ্যটা কি ছিল? কেন তিনি এটা করতে গেলেন? তিনি টোটাল মেকানিজমের সঙ্গে জড়িত ছিলেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2