খালেদা জিয়ার গাড়িবহরে হামলা
২৪ ঘণ্টার মধ্যেই সাবেক ছাত্রলীগ নেতা লাভলুর জামিন বাতিল
সাবেক প্রধনামন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ঘটনায় করা মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন মঞ্জুরের ২৪ ঘন্টার মধ্যেই আদেশ বাতিল করেছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) ঢাকার একটি আদালত আদেশ দেন।
এর আগে, গতকাল রোববার এই মামলায় লাভলু মোল্লাহকে জামিন দিয়েছিল ঢাকার একটি আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় শাহবাগের বাংলামোটর সিগন্যালে তৎকালীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর ও চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন থেকে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে ধরে পুলিশে দেয়। পরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় শিশিরকে গ্রেফতার দেখানো হয়। লাভলু ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
তনু হত্যা মামলা ১০ বছর পর সেনা কর্মকর্তা গ্রেপ্তার ৩ দিনের রিমান্ডে
৪ ঘণ্টা পর মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন
চিন্ময় দাসের দ্রুত মুক্তির ব্যবস্থা নিচ্ছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
মৃত্যুদন্ডের রায় শুনে জয় বাংলা স্লোগান পুলিশ সদস্যের, বললেন ‘এই রায় মানি না’





