আট দিন পর সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু
বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে: প্রধান বিচারপতি
নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
সোমবার (১২ আগস্ট) দেশের ২৫ তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এসময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। পরে প্রধান বিচারপতি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান।
এদিকে আট দিন পর কার্যক্রম শুরু হলো সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের আটটি বেঞ্চ বসার কথা রয়েছে। আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে উঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী
প্রিজন ভ্যানের তালা খুলে 'পিচ্চি রাজা' কে প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর, পরে নাটক সাজান: জিএমপি
নামজারিতে ঘুষ হিসেবে ৯ শতক জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন
ড. ইউনূসকে পরিশোধ করতে হবে ৬৬৬ কোটি টাকা কর : হাইকোর্ট





