ভ্যাকসিন গবেষণায় ৬৬ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুন,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০১:৩৯ এএম, ১ ফেব্রুয়ারী,রবিবার,২০২৬
মহামারি করোনাভাইরাসের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার না হওয়ায় প্রতি মুহূর্তে দীর্ঘ হচ্ছে লাশের সারি। এই অবস্থায় করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণায় ৬৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, ভ্যাকসিন গবেষণা, এন্টি-ভাইরাল গবেষণা ও শ্বাসতন্ত্রের নানা মেডিকেল পরীক্ষার জন্য এই পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে। এই ফান্ডের মূল উদ্দেশ্য জীবন বাঁচানো।
স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি আনার সাথে সংক্রমণ যাতে হ্রাস পায় সেই ব্যবস্থার একটি অংশ হিসেবে অস্ট্রেলিয়া এই উদ্যোগ নিচ্ছে। অস্ট্রেলিয়ায় ৭ হাজার ২শ’র মতো কোভিড ১৯ রোগী পাওয়া গেছে এবং মারা গেছেন ১০২ জন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননা পেলেন একজন বাংলাদেশি অধ্যাপক
অস্ট্রেলিয়া বিএনপির খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা
সিডনিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা





