রবিবার থেকে দেশে ফাইভজি সেবা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৭:২৪ পিএম, ২৮ মার্চ,শনিবার,২০২৬
দেশে আগামীকাল রবিবার (১২ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে পঞ্চম প্রজন্মের টেলিযোগাযোগ সেবা ফাইভজি চালু করা হচ্ছে। এদিন রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন কম্পানি টেলিটক-এর মাধ্যমে রাজধানী ঢাকার চারটি এলাকায় এবং ঢাকার বাইরে দু’টি এলাকায় এই সেবা চালু করা হবে।
ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে, সংসদ ভবনের কাছে মানিক মিয়া এভিনিউতে, সচিবালয়ে এবং ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় টেলিটকের বিটিএস বা বেইস ট্রানসিভার স্টেশনের মাধ্যমে এটি চালু করা হবে। ঢাকার বাইরে চালু করা হবে টুঙ্গিপাড়ায় এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায়।
আগামীকাল সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন।
এছাড়া আজ শনিবার সকাল ১১টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থান করবে।
জানা গেছে, টেলিটকের ফোরজি সিমেই ফাইভজি সেবা মিলবে। ফোরজি সিম ফাইভজিতে সক্রিয় করে নিতে হবে। তবে টেলিটক গ্রাহকরা সবাই এখনই এই সুবিধা পাবে না। প্রথম পর্যায়ে নির্দিষ্ট কিছু গ্রাহকের ফোরজি সিম ফাইভজিতে সক্রিয় করে দেওয়া হবে। ফাইভজি সেবা পেতে হলে মোবাইল হ্যান্ডসেটটিও ফাইভজি সক্ষম হতে হবে। ভয়েস কল বা মোবাইল ফোনে কথা বলতে এই সেবা কাজে লাগবে না। সেবাটি ইন্টারনেটের গতি বহুগুণ বাড়িয়ে দেবে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন জানান, প্রথম পর্যায়ে ফাইভজি সেবায় ইন্টারনেটের গতি ফোরজির ১০ গুণ বেশি বা এক জিবিপিএস পর্যন্ত গতি পাওয়া যাবে। পরে আরও বাড়বে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
চীনা রোবটকে নিজেদের উদ্ভাবন দাবি, ভারতীয় বিশ্ববিদ্যালয়কে স্টল ছাড়ার নির্দেশ
এনইআইআর চালু হলেও আগামী ৩ মাস বন্ধ হচ্ছে না অবৈধ-ক্লোন হ্যান্ডসেট
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীন নামালো সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’





