জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন বুঝে নেয়ার দেড় বছরেই ফাটল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩ তলা নতুন একাডেমিক ভবন। নয়টি দপ্তর ও ১৯টি বিভাগসহ এ ভবনে রয়েছে সকল ডীন অফিস, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় অডিটোরিয়াম, শিক্ষকদের ক্যান্টিনও। প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলে প্রায় ৮ হাজারের বেশি মানুষ ভবনটিতে অবস্থান করেন।
বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে জনবহুল এ ভবন নির্মাণের পর কর্তৃপক্ষ বুঝে নেয়ার দেড় বছরের মাথাই ধরেছে ফাটল। এ ফাটলের কারণ হিসেবে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারকে দুষছেন প্রকৌশলীরা। তবে নির্মাণকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ বিষয়ে বলছেন ভিন্ন কথা।

এদিকে সরেজমিনে দেখা যায়, নতুন একাডেমিক ভবনের ১৩ তলায় পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কার্স দম্পরের সহকারী প্রকৌশলী মঞ্জুর হোসেনের রুমের ভিতরে পিলার-বিমে দীর্ঘ ফাটল ধরেছে। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভবনটির নিমার্ণ কাজ শেষ হলে বুঝে নেয় বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দীপকে
গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু : সেই কিশোরের জামিন
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মালামাল লুট
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ ন্যাম ভবন থেকে উদ্ধার





