অবসরে কবির বিন আনোয়ার, নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন তিনি।
মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে, গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন। মাত্র তিন সপ্তাহ দায়িত্ব পালন শেষে কবির বিন আনোয়ার চাকরি থেকে অবসরে যাওয়ায় মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয়া হলো।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইকমিশন
ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে, মৃত্যু বেশি নারীদের
ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশ নিয়ে নির্দেশনা





