বন্যায় সিলেটে ২২ জনের প্রাণহানি
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের প্রতিটি জেলাতেই কম-বেশি ক্ষতিগ্রস্ত। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে বিভাগের চার জেলার কয়েক লাখ মানুষ। বানের পানিতে ডুবে এবং ভেসে গিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগের ২২ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২২ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়।
তিনি বলেন, ‘‘সিলেটের জৈন্তাপুরে মা-ছেলের মৃত্যুসহ এ পর্যন্ত বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ১৪ জন, মৌলভীবাজারে তিন ও সুনামগঞ্জে পাঁচ জনের প্রাণহানি হয়েছে।’’
এদিকে পাহাড়ি ঢল আর বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগ। তার ওপর সিলেট নগরীর অধিকাংশ এলাকায় পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। সুনামগঞ্জের বিভিন্ন এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এছাড়া উজানের পানি নামতে শুরু করায় সুনামগঞ্জসহ বিভিন্ন জেলার নিচু এলাকায় পানি বেড়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইকমিশন
ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে, মৃত্যু বেশি নারীদের
ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশ নিয়ে নির্দেশনা





