করোনার টিকায় এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
বিদেশ থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা কেনার জন্য এখন পর্যন্ত সরকারের ২০ হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে জাতীয় সংসদে দুই দফায় সংসদ সদস্যদের প্রশ্ন এলেও বিষয়টি এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। তিনি সংসদকে জানিয়েছিলেন, ‘নন-ক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে ভ্যাকসিন কেনার কারণে সংসদে অর্থ খরচের হিসাব প্রকাশ করা সমীচীন হবে না।’ তবে সংসদে তিনি এও বলেন, ‘সততা ও স্বচ্ছতার নিশ্চিত করে প্রতিযোগিতামূলক মূল্যে ভ্যাকসিন কেনা হয়েছে।’
আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ১০ কোটি মানুষকে টিকা প্রথম ডোজ সম্পন্ন হয়েছে। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিক টিকা পাবেন।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইকমিশন
ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে, মৃত্যু বেশি নারীদের
ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশ নিয়ে নির্দেশনা





