ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নিবেন একাধিক কর্মসূচিতে
ফেনীর উদ্দেশ্যে সড়কপথে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানে নিজের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ফেনীর উদ্দেশে রওনা হয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তারেক রহমানের প্রথম ফেনী সফর। দিনব্যাপী সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এরপর দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি। সেখানে ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে পরিবার কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
জাইমা রহমান নিজ যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘে নিয়োগ পেয়েছেন: মাহদী আমিন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর
পাকিস্তানের অনুমতি না পাওয়ায় রূপপুরের ইউরেনিয়াম চালান আসেনি
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: খলিলুর রহমান





