avertisements 2

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ ফেব্রুয়ারী,শনিবার,২০২৬ | আপডেট: ০৪:৫৬ এএম, ১৪ ফেব্রুয়ারী,শনিবার,২০২৬

Text

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নরেন্দ্র মোদির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। দুই দেশের উন্নয়নে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেছেন।

নরেন্দ্র মোদি তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে একটি নির্ণায়ক বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’

ভারত বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে মোদি আরও লেখেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে পাশে থাকবে। আমি আমাদের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রইলাম।’

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2