সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভুয়া ও মিথ্যা প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়েছে
ফেসবুক বার্তায় লিখেছে, ‘ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
’
এই পোস্টের সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশট দেওয়া হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইকমিশন
ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে, মৃত্যু বেশি নারীদের
ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশ নিয়ে নির্দেশনা





