'রাষ্ট্রপতি পুলিশ পদক’ পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল রিয়াদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ এপ্রিল,সোমবার,২০২৫ | আপডেট: ১২:৪৮ পিএম, ১১ মার্চ,
বুধবার,২০২৬
সচিবালয়ের সামনে আঘাত না করেই আন্দোলনকারীদের ছাত্রভঙ্গ করে আলোচনায় আসা পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন।
গত ২৭ মার্চ তাকে এ পদক দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। পরে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।’
অতীতে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পদক পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হতো। রিয়াদের বেলায় এবার তা ভিন্নভাবে দেওয়া হলো।
লাঠিপেটা না করে বরং লাঠিপেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় একজন পুলিশ সদস্যকে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসেন রিয়াদ হোসেন।
এই ঘটনার পর রিয়াদ গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। তিনি বলেন, ঘটনার দিন একদল আন্দোলনকারী সচিবালয়ের গেটের দিকে আসতে থাকে এবং সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করে।
এমতাবস্থায় তাদেরকে বাধা দেওয়া হয় এবং আমাদের সিনিয়র অফিসাররা বোঝান, সচিবালয় একটি সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ করা নিষেধ। তো তাদেরকে (আন্দোলনকারীদের) বোঝানো হয়, যাতে সচিবালয়ে প্রবেশ না করে। কিন্তু বুঝিয়ে তাদের দমন করা যাচ্ছিলো না।
পুলিশের এই সদস্য বলেন, সিনিয়র স্যাররা ছিলেন, তাদের নির্দেশনায় আমরা যথাযথ ব্যবস্থা নিই ওখানে এবং সবচেয়ে কম বলপ্রয়োগ করি যাতে কারও ক্ষতিসাধন না হয়।
তিনি আরও বলেন, আমি রাস্তায় বাড়ি দিয়ে, পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল তাতে বাড়ি দিয়ে, ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করি।
জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ থেকে পাওয়া প্রশিক্ষণ থেকেই তিনি এমনটি করেছেন বলে জানান রিয়াদ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারত থেকে আজই বাংলাদেশে আসছে ৫ হাজার টন ডিজেল
বেগম জিয়ার ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে আটক
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার





