ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারতের মেঘালয়
রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) ৬টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। অ্যানড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিসটেম বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক তিন। এর উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। অ্যানড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিসটেম আরও বলছে, ভারতের পাশাপাশি এর প্রভাব পড়েছে তার প্রতিবেশি দেশ নেপাল, ভুটান, চীন ও বাংলাদেশেও। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ওয়ারেলস সুপারভাইজার মো.জহিরুল ইসলাম সন্ধ্যা ৭টা এনটিভি অনলাইনকে ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় আসামে ভূমিকম্প হয়েছে। বাংলাদেশে এটার রিখটার স্কেল ছিল ৫ দশমিক ২।’
যদিও ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আনিছুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।’
এদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্প অনূভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক দুই। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইকমিশন
ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে, মৃত্যু বেশি নারীদের
ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশ নিয়ে নির্দেশনা





