সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত
৪ দশদিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ আশপাশের অঞ্চল। শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতে আসামের সোনাই থেকে ১৩ কিলোমিটার দূরে।
সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, বাংলাদেশ ও ভারত ছাড়াও মিয়ানমারে এ কম্পন অনুভূত হয়েছে।
এর আগে গত ২৮ আগস্ট সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেদিন কম্পনের মাত্রা ছিল ৪.৬।
এছাড়া গত ১৬ জুন সকাল ১০টা ৪৬ মিনিটেও সিলেট ভূমিকম্প অনুভূত হয়। সিলেট ছাড়াও মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ভূ-কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া যায়। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় যার ভৌগলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৭৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী হয়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জে। যা সিলেট শহর থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইকমিশন
ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে, মৃত্যু বেশি নারীদের
ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশ নিয়ে নির্দেশনা





