ভাইফোঁটার মিষ্টি কেনা হলো না স্কুলছাত্রের!
নড়াইল ভাইফোঁটার (ভ্রাতৃ দ্বিতীয়া) মিষ্টি কিনতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল স্বাধীন রায় নামে দশম শ্রেণির ছাত্র এক মোটরসাইকেল আরোহীর। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে নড়াইল-যশোর সড়কের তুলারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন তুলারামপুর ইউনিয়নের বামনহাট গ্রামের অংশু রায়ের ছেলে এবং দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতের চাচা সুমঙ্গল রায় জানান, স্বাধীন বৃহস্পতিবার সকালে ভাইফোঁটার মিষ্টি কেনার জন্য মোটরসাইকেল নিয়ে তুলারামপুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে সড়কের ওপর ছিটকে পড়ে স্বাধীন। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১২ সেপ্টেম্বর
১০ জন শিক্ষক পড়িয়েছেন ২ জন শিক্ষার্থীকে, তবুও কেউ পাস করেনি
নেশাগ্রস্ত পিতার আঘাতেই মৃত্যু হয় স্কুলছাত্রী নির্জনার: আদালতে মা





