স্বামীর কিডনি বিক্রির টাকায় গোপনে বিয়ে করলেন স্ত্রী
সাতক্ষীরার কলারোয়ায় কিডনি বিক্রির টাকা নেয়ার পর স্বামীকে গোপনে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন এক নারী। এ ঘটনা জানার পর সাবেক স্বামী বিষপান করে মারা গেছেন। বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা সদরের লাঙ্গলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি নাম আতাউর রহমান (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে। পেশায় একজন পত্রিকা বিক্রেতা ছিলেন। পত্রিকা বিক্রির টাকায় চালাতেন সংসার। আতাউরের প্রথম স্ত্রীর নাম মমতাজ খাতুন। তিনি উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে। দ্বিতীয় স্ত্রীর নাম রুবিনা খাতুন। তিনি লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।
আতাউরের মা জাহানারা খাতুন জানান, তার ছেলে উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুনকে বিয়ে করে। সেখানে দুটি কন্যাসন্তান রয়েছে। পরে গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। এরপর ভারতে গিয়ে একটি কিডনি বিক্রি করে তিন লাখ টাকা ছোট স্ত্রী রুবিনাকে দেয়। টাকা পাওয়ার পর রুবিনা আতাউরকে তালাক দিয়ে অন্য ছেলেকে গোপনে বিয়ে করেছে। এই খবর জানার পর বিষ খেয়ে মারা গেছে আতাউর।
আতাউরের শাশুড়ি মর্জিনা খাতুন বলেন, জামাই অন্য স্থান থেকে বিষ খেয়ে বাড়ির উঠানে এসে পড়ে যায়। উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম বলেন, তার ইউনিয়নের এক জামাই বিষপানে মারা গেছে । বুধবার দুপুরে উপজেলা সদরের লাঙ্গলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আতাউর সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে। সে পত্রিকা বিক্রি করে সংসার চালাত। আতাউর আগেও একটি বিয়ে করে ছিল। সেখানে তার দুটো সন্তান আছে। এরপর ডিভোর্সি রুবিনাকে বিয়ে করে। কিন্তু নানা কারণে তাদের মনোমালিন্য ছিল। এরমধ্যে রুবিনা তার সঙ্গে সংসার করতে অপারগতা প্রকাশ করলে অনেকবার পরিষদে এসেছে আতাউর। কিন্তু নানা সমস্যার কারণে রুবিনা ঘরে ফেরেনি। সম্প্রতি এক ছেলেকে বিয়ে করেছে রুবিনা। এই খবর পেয়ে আতাউর আত্মহত্যা করেছে এরকম খবর পেয়েছেন বলে জানান চেয়ারম্যান কালাম।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, কিডনি বিক্রি করে সেই টাকা দিয়েছিলেন ছোট স্ত্রী রুবিনাকে। পরবর্তীতে রুবিনা অন্য একটি ছেলেকে বিয়ে করায় অভিমানে বিষপান করে মারা গেছেন আতাউর। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১২ সেপ্টেম্বর
১০ জন শিক্ষক পড়িয়েছেন ২ জন শিক্ষার্থীকে, তবুও কেউ পাস করেনি
নেশাগ্রস্ত পিতার আঘাতেই মৃত্যু হয় স্কুলছাত্রী নির্জনার: আদালতে মা





