সেই জোড়া বাঘের আর সন্ধান মেলেনি
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফারুক আহমেদ রোববার রাতে বলেন, শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সুন্দরবনের গহীনে চলে যাওয়া জোড়া বাঘের আর দেখা বা সন্ধান পাওয়া যায়নি। টহল ফাঁড়ি এলাকায় বাঘের উপস্থিতির কোন আলামত মেলেনি।
এর আগে, গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে সুন্দরবনের গহীন থেকে দুইটি বাঘ চান্দেশ্বর টহল ফাঁড়ির পুকুরপাড়ে এসে বসে। বাঘ দুটি পুকুরের পনি পান করে পুকুরপাড়ে গড়াগড়ি এবং নিজেদের মধ্যে খুনসুটি-ছোটাছুটি করে সারা বিকেল পার করে। রাতে বাঘ দুইটি বনরক্ষীদের রান্নাঘরের নিচে এসে অবস্থান করে। পরে শনিবার খুব সকালে আবার পুকুরপাড়ে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে রয়েল বেঙ্গল টাইগার দুটি আপন মনে বনের গহীনে চলে যায়।
টহল ফাঁড়ির আঙিনায় বাঘ আসায় বনরক্ষীরা একপ্রকার শ্বাসরুদ্ধ ও ভীতিকর অবস্থায় রাত পার করেছেন। সুন্দরবনে এখন বাঘের প্রজনন মৌসুম চলছে। এ কারণে বাঘ দুইটি একসঙ্গে মিলিত হতে পারে বলে ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১২ সেপ্টেম্বর
১০ জন শিক্ষক পড়িয়েছেন ২ জন শিক্ষার্থীকে, তবুও কেউ পাস করেনি
নেশাগ্রস্ত পিতার আঘাতেই মৃত্যু হয় স্কুলছাত্রী নির্জনার: আদালতে মা





