করোনায় আক্রান্ত বিল গেটস
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার নিজেই এক টুইটে এ তথ্য জানিয়েছেন তিনি। বিল গেটস লিখেছেন, ‘আমার কোভিড শনাক্ত হয়েছে। মৃদু উপসর্গ রয়েছে। এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবো।’
আরেক টুইটে তিনি জানিয়েছেন, ‘আমি সৌভাগ্যবান, কারণ কোভিডের টিকা নিতে পেরেছি। আমি বুস্টার ডোজও নিয়েছি এবং পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছি।’
৬৬ বছর বয়সী বিল গেটস এবারই প্রথম করোনা আক্রান্ত হলেন কি না তা জানা যায়নি। করোনা মহামারি দূরীকরণে অগ্রগামী ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে করোনার টিকা ও চিকিৎসাসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মহামারিতে খাদ্য সহায়তা দিয়েও অসংখ্য মানুষের পাশে ছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন আদালত
ব্রিটিশ তরুণ নওয়াক হত্যাকাণ্ড, উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সম্পর্ক
আইসিইউতে পিতা, হোটেলে ওঠেন ছেলে, সেখানেই এক পরিবারের ৮ সদস্যের মৃত্যু





