সরকারি অফিসের ফাইল মুখে নিয়ে পালালো ছাগল!
ভারতের উত্তর প্রদেশের কানপুরে উন্নয়ন ব্লক অফিসের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, সরকারি কর্মকর্তাদের গাফিলতির কারণে অফিসের ফাইল মুখে নিয়ে পালিয়ে যাচ্ছে একটি ছাগল।
জানা গেছে, সরকারি কর্মচারী ও কর্মকর্তারা যখন রোদে গা গরম করছিলেন, তখনই ছাগলটি এই কাণ্ড করে বসে। মুখের মধ্যে একটি মোটা ফাইল নিয়ে অফিসের এদিক-ওদিক দৌড়াতে থাকে। ছাগলের এমন কাণ্ড দেখে কর্মচারী আর কর্মকর্তাদের মাথায় বাজ পড়ে। একজন ফাইল বাঁচানোর জন্য ছাগলের পেছনে দৌড়ান।
তবে প্রায় এক ঘণ্টা পর ছাগলের কবল থেকে অফিসের ফাইলটি বাঁচানো সম্ভব হয়। তবে ততক্ষণে ফাইল থেকে কিছু কাগজ চিবিয়ে খেয়ে নেয় ছাগলটি। কর্মকর্তারা কোন গুরুত্বপূর্ণ নথি ছাগলে চিবিয়ে খেয়ে নিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি। ভিডিও...
ভিডিওটি ভাইরাল হতেই চারদিকে ব্যঙ্গ-বিদ্রূপ শুরু হয়ে যায়। ছাগলের পেছনে সরকারি কর্মীকে দৌড়াতে দেখে অনেকে হেসে লুটোপুটি খেতে শুরু করেন। তবে ছাগলের এই সার্জিক্যাল স্ট্রাইকের পর সরকারি কর্মীরা এখন নড়েচড়ে বসেছেন। এবার থেকে তারা দরকারি নথি আরও সুরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকোট
নতুন উস্কানি না এলে ইরানে হামলা স্থগিত রাখবেন ট্রাম্প
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট





