হিরা খচিত গাড়ি, স্পর্শ করতেও লাগবে লাখ টাকা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৪৬ এএম, ৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
সৌদি যুবরাজ আল-ওয়ালিদ বিলাসবহুল জীবনযাপনের জন্য সারা বিশ্বে জনপ্রিয়। তিনি একজন ব্যবসায়ী এবং সাথে বিনিয়োগকারীও। সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদের এ গাড়ি স্পর্শ করতে গেলেও পকেটে অন্তত লাখ টাকা রাখতে হবে! আপাদমস্তক হিরা দিয়ে মোড়ানো একটি গাড়ি, দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে গেলেও ছুয়ে দেখা যাবে না। অন্তত ২০০টি বহুমূল্য গাড়ি রয়েছে ওয়ালিদের। সেই তালিকায় রয়েছে রোলস রয়েস, ল্যাম্বরগিনি, ফেরারি-র মতো দামি গাড়ি। তার দীর্ঘ গাড়ির তালিকায় রয়েছে ওই ‘হিরা’ খচিত গাড়িটিও। যেটি আসলে একটি মার্সিডিজ গাড়ি। কিন্তু গাড়ির আগাগোড়া হিরার মতো কেলাস দিয়ে মোড়ানো। অন্তত তিন লাখ কেলাস রয়েছে গাড়িটিতে।
শুধুমাত্র সৌদি আরবেই তিনটি প্রাসাদ রয়েছে যুবরাজ আল-ওয়ালিদের। তবে মধ্য রিয়াদের প্রাসাদেই বেশির ভাগ সময় কাটান তিনি। ওই প্রাসাদে অন্তত ৩১৭টি ঘর রয়েছে। এই বিশাল প্রাসাদ বানাতে খরচ হয়েছিল ১৩ কোটি ডলার। অন্য দেশে ভ্রমণ করতে গেলে ব্যক্তিগত বিমানেই যাতায়াত করেন ওয়ালিদ। ব্যক্তিগত বিমানের পাশাপাশি জলপথে চলাচলের জন্যে একটি ইয়টও রয়েছে তার। এটির মূল্য ৫০ কোটি ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা। দু’সপ্তাহ ধরে ১৩ জন বিশেষজ্ঞের চেষ্টায় গাড়িটিকে এমন ‘হিরা’ দিয়ে সাজানো সম্ভব হয়েছিল। মার্সিডিজ এসএল-৬০০ মডেলের গাড়িটির দাম ৪৮ লক্ষ ডলার। ২০০৭ সালে দুবাইয়ের একটি প্রদর্শনীতে মার্সিডিজের ৫০তম জন্মদিন উপলক্ষে গাড়িটি দেখানো হয়েছিল। তারপরই সেটি কিনে নেন যুবরাজ। পুরোটাই ‘হিরা’ দিয়ে মোড়ানো থাকায় আলো পড়লেই ঝলমল করে ওঠে ওই গাড়ি। সূত্র: আনন্দবাজার
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ: ট্রাম্প
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন গণহত্যা চালানো যুদ্ধাপরাধী নেতানিয়াহু!





