শ্রেণিকক্ষে নাচ, পাঁচ শিক্ষিকা সাময়িক বরখাস্ত
এবার শ্রেণিকক্ষে নাচার কারণে পাঁচ শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘অগ্রহণযোগ্য আচরণের’ অভিযোগ এনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই পাঁচ শিক্ষিকাকে বরখাস্ত করা হয় বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ভারতের উত্তর প্রদেশের আগ্রায় এই ঘটনা ঘটেছে। পাঁচ শিক্ষিকার নাচের ভিডিও নেটমাধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীবিহীন ফাঁকা শ্রেণিকক্ষে সিনেমার একটি জনপ্রিয় গানে শিক্ষিকারা নাচছেন। বৃহস্পতিবার ওই ভিডিও ভাইরাল হয়।
এরপর আগ্রার প্রাথমিক শিক্ষা বিভাগ এ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে বিষয়টি সত্যতা পাওয়া গেলে শনিবার তাদের বরখাস্ত করা হয়। একইসঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে।
প্রাথমিক শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ওই ঘটনার পর অভিযুক্ত শিক্ষিকাদের কারণ দর্শাতে বলা হয়। চারজন শিক্ষক এর জবাব দেন। তবে একজন শিক্ষিকার কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
তবে অভিযুক্ত শিক্ষিকারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকোট
নতুন উস্কানি না এলে ইরানে হামলা স্থগিত রাখবেন ট্রাম্প
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট





