শিশুর সামনেই মর্মান্তিকভাবে প্রাণ গেল বাবা-মা ও ভাইয়ের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৩২ এএম, ৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
ভারতের কলকাতায় খড়দহ এলাকায় মঙ্গলবার নিজেদের বাড়িতে বৃষ্টির জমা পানিতে বিদ্যুৎস্পর্শ হয়ে এক শিশুর সামনেই মারা গেলেন পুরো পরিবার। ওই দম্পতির শিশুসন্তানের (৪) চোখের সামনেই একে একে মৃত্যুর মুখে ঢলে পড়ে তার মা-বাবা ও শিশুটির বড়ভাই। প্রথমে আবাসনের বাসিন্দা রাজা দাস (৩৯), তার পর রাজার স্ত্রী বছর পৌলমী দাসের (৩৫) মৃত্যু হয়। মা-বাবার মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই একই পরিণতি হয় তাদের বড় ছেলে শুভ দাসেরও (১১)। খবর- আনন্দবাজার পত্রিকার। পুলিশ জানায়, খড়দহ থানা এলাকার পাতুলিয়ায় একটি সরকারি আবাসনের একই পরিবারের তিনজন পর পর বিদ্যুৎস্পর্শ হয়ে মারা যান।
তদন্তকারী কর্মকর্তা জানান, গত দুদিনের প্রবল বৃষ্টিতে ওই আবাসনে রাজারবাড়িতে পানি জমে গিয়েছিল। মঙ্গলবার ঘরের সেই জমা পানিতে দাঁড়িয়েই ফ্রিজের বিদ্যুৎ সংযোগ করতে গিয়েছিলেন রাজা। এ সময় বিদ্যুৎস্পর্শ হয়ে মৃত্যু হয় তার। নিজের চোখের সামনেই স্বামীকে বিদ্যুৎস্পর্শ হতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে আসেন পৌলমী। তবে তিনিও বিদ্যুৎস্পর্শ হন। মা-বাবাকে বিদ্যুৎস্পর্শ অবস্থায় দেখে তাদের বাঁচাতে এবার এগিয়ে আসে দম্পতির বড় ছেলে শুভ। সেও বিদ্যুৎস্পর্শ হয়। ঘরের ভেতরে খাটের ওপর বসে পুরো ঘটনাই হতবাক হয়ে দেখে বছর চারেকের ছোট ছেলেটি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ: ট্রাম্প
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন গণহত্যা চালানো যুদ্ধাপরাধী নেতানিয়াহু!





