করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে কানাডায়
কানাডার প্রধান চারটি প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও, কুইবেক ও আলবার্টায় করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়েছে যা জনমনে আতঙ্কের সৃষ্টি করছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। ইতোমধ্যেই কয়েকটি প্রদেশে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কানাডার বৃহত্তম প্রদেশ অন্টারিওতে চলছে বিধিনিষেধের উপর কড়াকড়ি। এই কড়াকড়ি অনেকেই সহজভাবে মেনে নিতে পারছেন না। আর এজন্য ক্ষমাও চেয়েছেন অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড।
তিনি বলেন, ‘আমি আবারো বলি, আমি ভুল করেছি, সত্যি সত্যি ক্ষমা চাই, আন্তরিকভাবে ক্ষমা চাই।’ ইটোবিকোতে মায়ের বাড়ির ব্যাকইয়ার্ড থেকে কথাগুলো যখন তিনি বলেন, তার গলা ধরে আসে। কোভিডে মৃত্যুবরণকারী মানুষের সংখ্যাটা উল্লেখ করতে গিয়ে পেছন দিকে ঘুরে চোখ মুছে নেন প্রিমিয়ার ডগ ফোর্ড।
ব্যক্তিগত কর্মকর্তা কোভিড পজিটিভ হওয়ায় মায়ের বাড়িতে আইসোলেশনে আছেন অন্টারিওর প্রিমিয়ার। সেখান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি, আমাদের সিদ্ধান্ত, পদক্ষেপ নাগরিকদের ক্ষুদ্ধ করেছে। আমি শুধু বলতে চাই, আমরা একটু বাড়াবাড়ি করে ফেলেছি, সেটা ভুল হয়েছে। আমি ক্ষমা চাই।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন আদালত
ব্রিটিশ তরুণ নওয়াক হত্যাকাণ্ড, উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সম্পর্ক
আইসিইউতে পিতা, হোটেলে ওঠেন ছেলে, সেখানেই এক পরিবারের ৮ সদস্যের মৃত্যু
আমি সব জানি : ‘বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে মমতা





