avertisements 2

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুলাই, বুধবার,২০২৬ | আপডেট: ১১:০০ এএম, ২৩ আগস্ট,রবিবার,২০২৬

Text

ছবি : সংগৃহীত

শেখ হাসিনার ফেরা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রেও সেটি আইন অনুযায়ী হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

ব্রিফিংয়ে শেখ হাসিনার সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে এবং শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়ে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি কী—তা জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে বলতে গেলে, এই বিষয়টিতে আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি। যেকোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয়, আপনারা জানেন। সে অনুযায়ীই এর নিষ্পত্তি করা হবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রত্যর্পণের ক্ষেত্রে তা প্রচলিত আইনি বাধ্যবাধকতা ও বিচারিক প্রক্রিয়া অনুসারে নিষ্পত্তি করা হবে।’

আরও পড়ুন

avertisements 2