avertisements 2

ইসরায়েল ও লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৬ | আপডেট: ০৬:০৮ এএম, ১৭ এপ্রিল,শুক্রবার,২০২৬

Text

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম বিকেল ৫টা (বাংলাদেশ সময় রাত ৩ টা) থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন।

লেবাননের প্রেসিডেন্ট  জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানিমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চমৎকার আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে বলেও জানালেন ডোনাল্ড ট্রাম্প।

দেশ দুইটি যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেই ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা বৈঠকে বসেন।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে জানান, দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেইজিন কেইনকে লেবানন ও ইসরায়েলের সঙ্গে মিলে একটি স্থায়ী শান্তি অর্জনের লক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

যা নিয়ে তিনি বলেছেন, বিশ্বের ৯টি যুদ্ধ থামানোর গৌরব আমার রয়েছে। এটি হতে যাচ্ছে আমার ১০ম সাফল্য। তাই চলুন, কাজটি শেষ করি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2