এই বছরের হজ যাত্রা বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুন,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১০:৪৮ এএম, ৩০ জানুয়ারী,শুক্রবার,২০২৬
করোনার প্রাদুর্ভাবে কারণে এ বছরের হজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সৌদি আরব বিশ্বের মুসলমানদেরকে হজযাত্রার সিদ্ধান্ত নেওয়ার আগে আরো কিছু দিন অপেক্ষা করতে বলেছেন।তবে অস্ট্রেলিয়া সরকার ২০২০ এর হজ যাত্রা বাতিল করে দেবার সিদ্ধান্ত নিয়েছে।অস্ট্রেলিয়া থেকে কয়েক হাজার মুসলিম প্রতি বছর পবিত্র হজ পালন করতে মক্কা ও মদিনায় যান।
সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হজ এবং ওমরাহ স্থগিত থাকেছে। কিন্তু এই স্থগিতাদেশ যদি প্রত্যাহারও করা হয়, তবুও অস্ট্রেলিয়া থেকে কেউ পবিত্র হজ পালন করতে যেতে পারবে না । ইতিমধ্যে এই বছরের হজযাত্রা বাতিল করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রী ফছরুল রাজী সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, শেষ পর্যন্ত হজ বাতিল হয়ে গেলে করণীয় বিষয়ে আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি।
তিনি বলেন, সৌদি সরকার এই হজ বাতিল করতে পারে।কারণ বর্তমানে দুটি ইসলামিক পবিত্র শহর মক্কা ও মদিনায় যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পবিত্র শহর দুটিতে হজে বিশাল সমাবেশ হয়। সৌদি আরব ১৫ মার্চ থেকে দেশটিতে এবং বিদেশে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে। ফছরুল রাজী বলেন, সৌদি আরব যদি এই নিষেধাজ্ঞাগুলি দীর্ঘায়িত করে এবং অবশেষে হজ বন্ধ করে দেয় সরকার হজযাত্রীদের সমস্ত ভ্রমণের অর্থ ফেরত দেবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননা পেলেন একজন বাংলাদেশি অধ্যাপক
অস্ট্রেলিয়া বিএনপির খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা
সিডনিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা





