বিএনপি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শাখার দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বিএনপির অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শাখার উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি ও বোয়েসেলের মহাপরিচালক রাশেদুল হক মিলন।
অনুষ্ঠানে রাশেদুল হক মিলন ভিক্টোরিয়ায় বাংলাদেশ কনস্যুলার অফিস প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ভিক্টোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলার সেবা নিতে দূরে যেতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।’
তিনি প্রধান অতিথির মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপন করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
জবাবে প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম ভিক্টোরিয়ায় বাংলাদেশ কনস্যুলার অফিস প্রতিষ্ঠার দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক হায়দার আলী এবং স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ ফেরদৌস অমি।
আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শরিফ মাহমুদ, আল আমিন মাসুম, মোহাম্মদ ওমর ফারুক, দেওয়ান মামুন, বদরুল জামান শিপন, রাশেদুল আমিন, স্বেচ্ছাসেবক দলের ভিক্টোরিয়া শাখার আহ্বায়ক মোঃ রহমত উল ইসলাম, সদস্যসচিব খায়রুল সাদমান অংকন এবং ইমরান হোসেন এলান
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিক্টোরিয়া বিএনপির সদস্যসচিব আশিক মালেক বিপুল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ভিক্টোরিয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর শরিফ শিহান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ভিক্টোরিয়া বিএনপির সভাপতি মোহাম্মদ আরিফ খান প্রধান অতিথি, বিশেষ অতিথি, বক্তা, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক এবং উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পাশাপাশি তিনি ভিক্টোরিয়ায় বাংলাদেশ কনস্যুলার অফিস প্রতিষ্ঠার দাবির বিষয়ে প্রধান অতিথির ইতিবাচক আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি অনুষ্ঠানের সফল আয়োজন ও সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বাংলাদেশে নারীর রহস্যজনক মৃত্যু: তদন্ত প্রভাবিত করতে ৯০ হাজার ডলার ঘুষের অভিযোগ, অস্ট্রেলীয়-বাংলাদেশি গ্রেপ্তার
অস্ট্রেলিয়ায় অধিকাংশ বিদেশি শিক্ষার্থীর পরিবার আনার সুযোগ সীমিত করার ঘোষণা
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধের পথে!
পলিন হ্যানসনের প্রত্যাবর্তন: অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন ঝড়





