অস্ট্রেলিয়ায় বিয়ের অনুষ্ঠানে যাওয়া বাস উল্টে নিহত ১০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ জুন,সোমবার,২০২৩ | আপডেট: ১০:২০ পিএম, ১৩ এপ্রিল,সোমবার,২০২৬
অস্ট্রেলিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে বাসভর্তি করে যাচ্ছিলেন ৫০ জন। এ সময় বাস উল্টে মারা গেছেন ১০ জন। রোববার সিডনির উত্তরে হান্টার ওয়াইন অঞ্চলে এ দুর্ঘটনাটি ঘটেছে। বাসের চালককে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, বাসের ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত দু’জনকে হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, বাসটি একদিকে উল্টে গেছে। সেদিকে যারা বসেছিলেন, তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।
কী হয়েছিল
স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিডনির কাছের শহর গ্রেটার পাশে এই দুর্ঘটনা ঘটে। এই অঞ্চলটা আঙুরের ক্ষেত ও ওয়েডিং ডেস্টিনেশন হিসাবে বিখ্যাত।
এরকমই একটি জায়গায় বিয়ে ছিল। বাসটি ভাড়া করে বিয়ের অনুষ্ঠানে আসছিলেন ৫০ জন মানুষ। বাসটি একটি গোলচক্করে ঘুরতে গিয়ে ধাক্কা লেগে উল্টে য়ায়।
পুলিশ জানিয়েছে, বাসের ৫৮ বছর বয়সী চালককে গ্রেফতার করা হয়েছে। তার মাদক ও অ্যালকোহল পরীক্ষাও করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অস্ট্রেলিয়ায় আইপিডিসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানমালা
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননা পেলেন একজন বাংলাদেশি অধ্যাপক
অস্ট্রেলিয়া বিএনপির খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা
সিডনিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত





